ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, মার্কেটের দেয়ালে ফাটল

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকার একটি ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কেউ হতাহত হয়wallবোমা বিস্ফোরণের পর দেয়ালে ফাটল ।

স্থানীয়রা জানান, ভোরে বিকট শব্দে এলাকার লোকজনের ঘুম ভাঙে। তারা বের হয়ে এসে দেখতে পান ছোট আঁচড়া সড়কের পাশে অবস্থিত মার্কেটে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের মধ্যে আগুন জ্বলছে। অফিসের শার্টার উড়ে গেছে, মার্কেটের দেয়ালের অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেট মালিক হাবিবুর রহমান জানান, ‘স্থানীয় মালিপোতা বৃত্তি আঁচড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে লিটন হোসেন ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য আমার মার্কেটে অফিস ভাড়া নেন। বোমা বিস্ফোরণে অফিসের শার্টার উড়ে গেছে। ফাটল দেখা দিয়েছে মার্কেটের দেয়ালে। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। বোমার আগুনে অফিসে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ‘ভোরের দিকে ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আলিফ ট্রান্সপোর্টের মালিক লিটন হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। লিটনকে আটকের জন্য অভিযান চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, মার্কেটের দেয়ালে ফাটল

আপডেট সময় ১২:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩