ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

পাঁচ আরব-ইসরায়েলিকে গুলি করে হত্যা

ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি কার ওয়াশকেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি ভয়াবহ হামলার ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরায়েলিদের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে।

পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেফতারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কান’কে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশকেন্দ্রে লোকজনের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে।

এ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় সহায়তা করবে।

উল্লেখ্য, ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরায়েলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে দেশটি গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

পাঁচ আরব-ইসরায়েলিকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩