ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

খালেদা জিয়ার বিষয়ে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা বা রাজনৈতিক সক্রিয়তা ইস্যুতে বিদেশি কোনো রাষ্ট্রের হস্তপেক্ষ যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য বিএনপির কাছে। বিএনপি রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন।

বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের নামে যা হয়েছে তা আমরা দেখেছি। ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। সেখানে গণতন্ত্রের ত্রুটি আছে, প্রাতিষ্ঠানিক রূপ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের গণতন্ত্রও ত্রুটিমুক্ত নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আমলে ‘আজিজ মার্কা’ নির্বাচন কমিশন আমরা দেখেছি। এগুলো দেশের মানুষের মনে আছে। গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি নির্বাচন হয়েছে। এ ধরনের নির্বাচন হলে কি কারো (বিএনপিকে ইঙ্গিত করে) সন্তুষ্ট হওয়ার কথা। জনপ্রিয়তা প্রমাণে নির্বাচনে আসতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার জেল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল- এ দুটো আওয়ামী লীগ করেনি। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি একটি ভালো আন্দোলনও করতে পারেনি। এ ব্যর্থতার দায় নিয়ে দলটির নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ করা না করার বিষয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, জামায়াতে ইসলামীর বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত তো নিবন্ধিত দল নয়, তারা নির্বাচন কীভাবে করবে?

তিনি বলেন, আওয়ামী লীগ হিউম্যান রাইটস ওয়াচের প্রেসক্রিপশনে চলে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। প্রত্যেককেই নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ। আওয়ামী লীগ কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবে না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

খালেদা জিয়ার বিষয়ে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়: ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩