ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

মাদকাসক্ত দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে মারা গেছেন বাবা। সোমবার (১৯ জুন) রাতে মারা যান তিনি। পরে মঙ্গলবার (২০ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এদিন বিকেলে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মো. ওসমান গনি (৭০) গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাবিব মার্কেট এলাকার বাসিন্দা। লাঠির আঘাতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তার চোখে রক্ত জমাট বেধেছিল এবং চোখের পাশের হাড় ভেঙে গিয়েছিল বলে চিকিৎসকের বরাত দিয়ে জানায় পুলিশ।

এলাকাবাসী, নিহতের স্বজন ও পুলিশ জানায়, মো. ওসমান গনির ছোট ছেলে শরিফুল ইসলাম (৩০) বেশ কিছুদিন ধরে মাদক সেবন করছেন। মাদক সেবনের টাকা না পেয়ে বিভিন্ন সময় তার বড় ভাই শফিকুল ও বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। এমনকি টাকা না পেয়ে তিনি ঘরের ফ্রিজ, আইপিএস, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র পরিবারের সদস্যদের অজান্তে বিক্রি করে দেন।

রোববার (১৮ জুন) আবারো তার বাবার কাছে কিছু টাকা দাবি করেন তিনি। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানান ওসমান গনি। পরে ওইদিন রাত পৌনে ১১টার দিকে সারদাগঞ্জ রাইসমিলের পাশে হাবিব মার্কেটের সামনে বসে শরিফুল ইসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ওসমান গনি তার কাছে জানতে চান ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেন তিনি বিক্রি করে দিয়েছেন। এনিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মাদকাসক্ত ছেলে শরিফুল ও অপর ছেলে মাহবুব আলম লাঠি নিয়ে বাবাকে এলোপাথাড়ি মারপিট করেন।

এ সময় আশপাশের লোকজনের তাকে উদ্ধার করে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। পরে সোমবার রাতে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। বাড়িতে আনার পর রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। সকালে তার মৃত্যুর খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, নিহতের আরেক ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে তার অপর দুই ভাইকে আসামি করে কাশিমপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুই ছেলেকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

মাদকাসক্ত দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

আপডেট সময় ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩