ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ফতুল্লায় অভাবের যন্ত্রনায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আম গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিল্টন বিশ্বাস (৪১) নামে এক ব্যক্তি।

এই ঘটনায় বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নিহতের স্ত্রী আরতি রানী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এর আগে এদিন ভোরে ফতুল্লার পশ্চিম তল্লার সরাফত উল্লার ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

মামলায় উল্লেখ করা হয়, তাদের সংসারে প্রায় সময়ই অভাব অনটন লেগে থাকতো। সেইসঙ্গে সংসার পরিচালনা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন মিল্টন বিশ্বাস। বুধবার স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। সকালে উঠে স্ত্রী দেখেন তার স্বামী বিছানায় নেই। পরে খোঁজ করে দেখেন আম গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, অভাব-অনটনে হতাশা থেকে মিল্টন আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী জানিয়েছে। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ফতুল্লায় অভাবের যন্ত্রনায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা

আপডেট সময় ০৮:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩