ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার বাবু চেয়ারম্যানের

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ‍দিয়েছেন মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান (সদ্যবহিষ্কৃত) ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাঁচদিনের রিমান্ড শেষে আজ দুপুর ১টা ৪৫ মিনিটে আসামি বাবুকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। পরে জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হয় তাকে। এসময় তিনি সাংবাদিক নাদিম হত্যার দায় স্বীকার করেন। পরে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।’

জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরমান আলী বলেন, রিমান্ডে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। আজ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি নাদিম। পরদিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান বাবুকে পাঁচদিনসহ অন্যদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার বাবু চেয়ারম্যানের

আপডেট সময় ০৮:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩