ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে এটা সবাই জানে। বৃষ্টি কমলেই এর দাম কমে যাবে। রোববার (২ জুলাই) ঈদের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিকে এবারের ঈদে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ঈদে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ঈদ সারা দেশের মানুষই স্বস্তির সঙ্গে পালন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। রাজধানীতেও পরিস্থিতি ভালো ছিল। কিন্তু এর মধ্যেও একজন পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা দুঃখজনক। এছাড়া ঢাকার বাইরে এক সাংবাদিককে আহত করা হয়েছে। এসব ঘটনা আমরা খতিয়ে দেখছি।

বাজারে কাঁদা মরিচের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি। বলেন, জনগণ জানে অতিবৃষ্টিতে কাঁচা মরিচের দাম বাড়বে। বৃষ্টির কারণে কাঁচা মরিচসহ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। বৃষ্টি কমে গেলে এগুলোর দামও কমবে। অনেক পণ্যের দামই এর মধ্যে কমে গেছে। আরও কমবে।

‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই জনবিচ্ছিন্ন হয়নি, ভবিষ্যতেও হবে না। জনগণই তাদের মূলশক্তি। তাই আমি মনে করি জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে।

ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি সভা-সমাবেশের নামে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও বসে থাকবে না। তারা এসব অশান্তি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। নির্বাচন নিয়ে সভা-সমাবেশে আবার সেরকম করলে জনগণ তা মেনে নেবে না। যারা এই ধরনের হত্যা, জ্বালাও-পোড়াও রাজনীতি করে… জনগণ কখনোই তাদের মেনে নেবে না। বরং তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩