ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

পানি কমতে শুরু করেছে সুনামগঞ্জের নদী-নদীর

বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, বোলাই নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর, বিশম্ভরপুর, মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের মানুষরা এখনো পানিবন্দি আছেন। নদ-নদীর পানি কমলেও তাদের বসতভিটা থেকে এখনো পানি কমেনি। এমনকি তলিয়ে যাওয়া গ্রামীণ সড়ক থেকেও পানি নামেনি। তাই বাধ্য হয়ে অনেকেই পানির স্রোতকে অতিক্রম করে হাট বাজারে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ছয়-সাত দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ে। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের পাশাপাশি সুনামগঞ্জ পৌর শহরের নিচু এলাকায় পানি ঢুকে। এরই মধ্যে শহরের নিচু এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চলে ডুবে আছে। পরিবার নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দিরা। একইভাবে গবাদি পশু নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা আলতাব মিয়া বলেন, ঢলের পানি ঘরের ভেতরে। এরপরও ভিটামাটির মায়ায় আশ্রয়কেন্দ্রেও যেতে পারছি না।

বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা আজিজুল মিয়া বলেন, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জাগো নিউজকে বলেন, আজকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

পানি কমতে শুরু করেছে সুনামগঞ্জের নদী-নদীর

আপডেট সময় ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩