ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পুকুরে মিলল জেলা আওয়ামীলীগ নেতার লাশ

কিশোরগঞ্জ শহরের একটি পুকুরে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, বাদলকে হত্যা করে মরদেহ পুকুরে রাখা হয়েছে।

রোববার সকালে চর শোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুরে বাদলের মরদেহ পাওয়া যায়। তিনি জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া মরদেহ উদ্ধারের খবর পেয়ে কিশোরগঞ্জ সদরের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।

বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন জানান, শনিবার রাত আটটার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। তার ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, মরদেহ বর্তমানে থানায় রয়েছে। ইতিমধ্যে মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হপসপাতালের মর্গে পাঠানো হবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, নিহতের শরীরে কোন আাঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ব্যবহৃত জিনিসপত্র তার সঙ্গেই পাওয়া গেছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। নিহতের পরিবারকে সব ধরণের আইনি সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পুকুরে মিলল জেলা আওয়ামীলীগ নেতার লাশ

আপডেট সময় ০২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩