ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সিলেটে তারুণ্যের সমাবেশে জনতার ঢল

সিলেটে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে।

রোববার (৯ জুলাই) বিকেল সোয়া ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর ১৪ মিনিট আগে মঞ্চে আসেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিকেল পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর আড়াইটা থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল সহকারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

সমাবেশ সঞ্চালনা করছেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন ডা. তামান্না ইসলাম, গুম হওয়া ছাত্রদল নেতা জুনেদ আহমদের মা, নতুন ভোটার সাদিয়া আক্তার রুহী ও মিছিলে গিয়ে নির্যাতনে দুই পা হারানো যুবদল নেতা খালেদুর রহমান খালেদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সিলেটে তারুণ্যের সমাবেশে জনতার ঢল

আপডেট সময় ০৬:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩