ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে আল হুফুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (২৯) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) দুপুরে শাহাদাতের ছোট ভাই জামাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহাদাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙন কবলিত এলাকা নবীগঞ্জের শাহজাহান মাঝির ছেলে।

সৌদি আরবে কর্মরত শাহাদাতের সহকর্মীদের বরাত দিয়ে তার ভাই জামাল উদ্দিন জানান, ৮ জুলাই (শনিবার) ভোরে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত গুরুতর আহত হন। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে আইয়ুন নামে একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পর তাকে কিং ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তিনদিন পর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামাল উদ্দিন বলেন, আমরা মেঘনা নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দা। নদীরভাঙনে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। পরিবারের অভাব ঘোচাতে ২০১৯ সালে আমার ভাই শাহাদাত সৌদি আরবে যান। ভাইয়া সেখানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভাইয়ার মরদেহ দেশে আনতে আমরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদেরকে বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করবো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩