ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) নিজেই নিজেকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ তিনি এই আসনের ভোটার নন। নিজ এলাকা বগুড়ার ভোটার তিনি।

নির্বাচনি আইন অনুযায়ী সংসদ নির্বাচনে যেকোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও যেখানে ভোটার সেই আসন ছাড়া ভোট দেয়ার সুযোগ নেই প্রার্থীদের।

এদিকে সোমবার (১৭ জুলাই) নির্বাচনে ভোট শুরুর দু’ঘণ্টার মাথায়ই বনানী স্কুল কেন্দ্রে পরিদর্শনে এসে হিরো আলম বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। তবে এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন। বর্জন নয় শেষ পর্যন্ত নির্বাচন মাঠে থেকে শেষ দেখতে চান তিনি

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত আশরাফুল আলম (হিরো আলম) এবং তারিকুল ইসলাম। এসব প্রার্থীর মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন নৌকা প্রতীকের মোহাম্মদ এ আরাফাত, একতারা প্রতীকের হিরো আলম।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না: হিরো আলম

আপডেট সময় ০৩:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩