ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পারিবারিক কলহ: পিতার কামড়ে নবজাতক পুত্রের মৃত্যু

গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণ চতর এলাকায় পারিবারিক কলহের এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের নবজাতককে (৯ দিন) শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে ক্ষতবিক্ষত করেন বাবা। পরে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইতোমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৭ জুলাই) রাতে শিশুটির মা রহিমা সন্তানকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত রোববার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নাটোরের সিংড়া থানার মাদারীপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে আবু হানিফ। তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণ চতর এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, হানিফ ভবঘুরে জীবন কাটাচ্ছিল। সংসারে নানা অভাব-অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। তবে গত ৭ জুলাই সিজারের মাধ্যমে রহিমার পুত্রসন্তান জন্ম নেয়। হানিফ গত ১৫ জুলাই দাম্পত্য কলহের জেরে উত্তেজিত হয়ে তার ৯ দিন বয়সী শিশু রিয়াদের মুখমণ্ডলসহ দেহের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে গত রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে মৃত শিশুটির মা রহিমা এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পারিবারিক কলহ: পিতার কামড়ে নবজাতক পুত্রের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩