ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ডিবি কার্যালয়ে হিরো আলম

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন হামলার শিকার হন একতারা প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম।

এর আগে বৃহস্পতিবার ডিবির একটি সূত্র জানায়, বিকাল ৩টায় হিরো আলমকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। মূলত হামলার ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্তের উদ্দেশ্যেই তাকে ডাকা হয়েছে।

কার্যালয়ে বসে হিরো আলম বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করার জন্য ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। তাই আমি এসেছি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন বিকাল সাড়ে ৩টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। এ সময় মারধর থেকে বাঁচতে তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ডিবি কার্যালয়ে হিরো আলম

আপডেট সময় ০২:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩