ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোজ ১, আহত ৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে জামরুল হাসান (৫৫)  নামে এক নৌকার বাবুর্চির নিখোজ হয়েছেন।  তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুই গ্রামের মৃত হারুন রশীদের ছেলে।  এ ঘটনায় আরো তিন পর্যটক আহত হয়েছেন।

 সুনামগঞ্জের হাওরে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরংগ্রামের পাশে পালই হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২০ জুলাই সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার নৌকাঘাট থেকে একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকায় ভ্রমণে যাচ্ছিল। পথে রাত হয়ে যাওয়ার কারণে তারা তরং গ্রামের এক আত্মীয়ের বাড়িতে থেকে যাওয়ার উদ্যোগ নেয়। ওই গ্রামের পাশ দিয়ে হাওরে খুব নিচু করে পল্লী বিদ্যুতের তার টানানো। নৌকার ছইয়ের উপরে থাকা লোকজন গতিরোধ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে রক্ষার চেষ্টা করে।  কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলে চলন্ত নৌকটি পাটলাই নদীর তীরে থাকা একটি করচ গাছে ধাক্কা লেগে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় রুবেল ও সুমনসহ তিন পর্যটক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। জামরুল হাসান (৫৫)  নামে একজন নৌকা ছাদ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরে পড়ে নিখোঁজ হন।  জামরুল পর্যটকবাহী নৌকায় বাবুর্চির কাজ করতেন। তিন জন আহতকে রাতেই শ্রীপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘রাতের অন্ধকারে নৌকা চালানোর জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ায় আহতদের অবস্থা এখন ভালো। আমি রাতেই ঘটনাস্থলে  এসেছি। শুক্রবার সকালে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালাবে। নৌকার অন্য পর্যটকরা নিরাপদে আছেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোজ ১, আহত ৩

আপডেট সময় ০২:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩