ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আওয়ামী লীগ নাকি ১০টি আসনও পাবে না : ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার (স্বভাবজাত মিথ্যাবাদী) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‌‘এ মিথ্যাবাদী (ফখরুল) বলে তত্ত্বাবধায়ক সরকার এলে আওয়ামী লীগ নাকি ১০টি আসনও পাবে না। একজন শিক্ষক কীভাবে এতো মিথ্যা কথা বলে আমার বুঝে আসে না।’

রোববার (২৩ জুলাই) দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল লোকটা সজ্জন কিন্তু কথাবার্তা যখন বলেন তখব বড় বেশি বেসামাল। আমার বাবাও শিক্ষক ছিলেন। মির্জা ফখরুল একজন কলেজের শিক্ষক হয়ে এতো মিথ্যা কথা বলতে পারেন, এতো গালিগালাজ আর নোংরা কথা বলতে পারেন ভাবতেও অবাক লাগে। তাকে দেখতে মনে হয় একজন পাকা সাচ্চা ভদ্রলোক। আর কথা যখন বলেন তখন মনে হয় একজন প্যাথলজিক্যাল লায়ার।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালে মির্জা ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ৩০টি আসন দিয়েছিল। কিন্তু নির্বাচনে দেখা গেলো বিএনপিই ৩০টি আসন পেয়েছে। আল্লাহর কী হুকুম তারা যে ৩০ আসন আওয়ামী লীগকে দিতে চেয়েছিল তা তারাই পেয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এবার যে কী হবে তা জানি না। তবে তারা (বিএনপি) আরও বেপরোয়া হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। বিদেশিদের কাছে নালিশ করতে করতে কিছুই আর বাকি নেই। বিদেশিদের কাছে নালিশ করে পাইলেন কী? ঘোড়ার ডিম।’

বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন আর নালিশে কাজ হয় না। বিএনপি নালিশ পার্টি থেকে এখন খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। তাদের এখন প্রধান লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’৭৫-এর পরে বাংলাদেশে একমাত্র অর্জন শেখ হাসিনা। আজকের দিনক্ষণ লিখে রাখেন বলে গেলাম, দেশে এখন ভোট হলে শেখ হাসিনাই জিতবে। দেশের ৭০ শতাংশ লোক তাকেই ভোট দেবে।’

তিনি বলেন, ‘বিএনপির এখন অন্তর্জ্বালা। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু টানেল, একদিনে ১০০ সেতুর উদ্বোধন বিএনপির অন্তরে জ্বালার সৃষ্টি করেছে। তারা জনগণকে বিদ্যুৎ দিতে পারে নাই, দিয়েছে শুধু খাম্বা। তাদের হাতে দেশ নিরাপদ নয়, তারা ভোট চোর, ভোট জালিয়াতি করে ক্ষমতায় যেতে চায়। তারা ভুয়া ভোটার করে প্রতারণা করে।’

প্রয়াত মওদুদ আহমদের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘ভোটের দিন সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ভোটকেন্দ্রে গিয়ে বিএনপি নেতাদের বলেছিলেন, এখনো ভোট শেষ হয়নি? সে দল এখন সুষ্ঠু ভোটের কথা বলে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ইউরোপ, আমেরিকাসহ বিদেশিদের বলেছি, আপনারা পর্যবেক্ষক পাঠাবেন আমরা সুষ্ঠু ভোট উপহার দেবো। কারণ তাদের কারও দেশেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই, আমাদের দেশেও আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে; সেটা আর জীবিত হবে না।’

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।

এদিন সকালে নবনির্মিত বসুরহাট পৌর বাস টার্মিনাল ও পৌরসভার ৭৩৫টি নতুন স্থাপিত সোলার বাতির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। পরে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আওয়ামী লীগ নাকি ১০টি আসনও পাবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩