ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সিলেটে হত্যার দায়ে ২২ বছর পর চারজনকে মৃত্যুদণ্ড

সিলেটের গোইয়ানঘাটে হাত-পা বেঁধে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামের আব্দুর রব, আব্দুর রহমান, মো. ফজল উদ্দিন ও মো. রইস আলী।

সোমবার (২৪ জুলাই) দুপুরে আলোচিত এ হত্যাকাণ্ডের ২২ বছর পর সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলার অপর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুল ইসলাম জানান, বিলম্বে হলেও মামলার রায়ে আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতে এ বিষয়ে দ্রুত শুনানি শেষে রায় কার্যকরের দাবি জানাই।

তিনি জানান, ২০০১ সালের ৮ আগস্ট সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে একটি খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরে ফেলে রাখেন তারা। পরদিন ৯ আগস্ট নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সিলেটে হত্যার দায়ে ২২ বছর পর চারজনকে মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩