ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

১০ আগস্ট থেকে একাদশে ভর্তি শুরু

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১০ আগস্ট শুরু হবে। এর আগে চলতি সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তবে নীতিমালায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১০ আগস্ট থেকে কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। দু-একদিনের মধ্যে একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে। এবারের ভর্তির নীতিমালাও অন্যান্যবারের মতোই থাকবে।’

শুক্রবার (২৮ জুলাই) এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। গত বছর (২০২২ সাল) পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪।

এদিকে, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। ফলে এবার এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। পূর্ণ নম্বরের ওপর প্রশ্নপত্র ও সব বিষয়ের পরীক্ষা হওয়ায় এবার ফলাফল নিম্নমুখী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

১০ আগস্ট থেকে একাদশে ভর্তি শুরু

আপডেট সময় ০৮:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩