ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক ১৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির ১৫৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো থানায় মামলা হয়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির ১৪৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো থানায় মামলা হয়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সংঘর্ষের ঘটনায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩১ পুলিশ সদস্য চিকিৎসাধীন।

ডিসি ফারুক হোসেন বলেন, আজকের কর্মসূচির জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর কোনো আবেদন করেনি৷ ফলে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যম ও বিএনপিকে জানানো হয় আজকের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি৷ অনুমতি না দেওয়ায় আজকের সমাবেশটি ছিল বেআইনি। যখন বিএনপি ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে গাড়িতে আগুন, গাড়ির গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে তারা আক্রমণ চালায়।

এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার মেহেদীসহ ৩১ পুলিশ সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যান্য হাসপাতালে আরও অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়৷ তারা পুলিশের ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে, প্রায় ২০টির মতো গণপরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। এ পরিপ্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক ১৫৫

আপডেট সময় ০৮:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩