ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি ৪৫

দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

রোববার (৩০ জুলাই) বিকেলে জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন এ তথ্য জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ২৫ জনের মধ্যে সদর হাসপাতালে ১৫ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আটজন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া রাজবাড়ীতে গত জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ২৭২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৭ জন সুস্থ হয়েছে। বাকি ৪৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটিন বলেন, আগামী এক থেকে দুই মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে। জেলার সব উপজেলাতেই ডেঙ্গু রোগী রয়েছে। এখন জেলা থেকেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাই নিজেদেরকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও বলেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ৫০ টাকা দিয়ে সরকারি হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি ৪৫

আপডেট সময় ০৮:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩