ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিএনপিকে জনসমাবেশের অনুমতি সোহরাওয়ার্দী উদ্যানে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপিকে জনসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে ২৯টি শর্ত জুড়ে দেওয়া হয়।

সরকার পতনের একদফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বিএনপি। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়। এই জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিএনপিকে জনসমাবেশের অনুমতি সোহরাওয়ার্দী উদ্যানে

আপডেট সময় ০২:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩