ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সত্যায়িত করণ থেকে সরে আসার ইঙ্গিত দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বর্তমানে চাকরিসহ বিভিন্ন সরকারি কাজে সনদ ও ছবি সত্যায়িত করার প্রয়োজন হয়। এ নিয়ে কখনো কখনো চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়েন। অনেকে আবার নকল সিল বানিয়ে কাগজপত্র সত্যায়িত করেন বলেও অভিযোগ রয়েছে। এমন অবস্থায় সত্যায়িত করার বিদ্যমান প্রক্রিয়া থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন ফরহাদ হোসেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপ অনুষ্ঠানটির আয়োজন করে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘দেখবেন এগুলো সবই ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটার কোনো প্রয়োজন হবে না। আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি, এটার বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেব, যাতে কারও ভোগান্তি না থাকে।’ অনুষ্ঠানে সরকারের যুগ্ম সচিব পদ, জেলা প্রশাসক নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সত্যায়িত করণ থেকে সরে আসার ইঙ্গিত দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩