ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সড়ক দূর্ঘটনায় ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো উন্নয়ন সংস্থা এ্যাফরট ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (ইরা)’র নির্বাহী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ- সিলেট সড়কের মাহতাবপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলাম অফিসিয়াল কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে সিলেট রওয়ানা হন।

জয়কলস হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আব্দুল কবির জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে মাহতাবপুর এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিরাজুল ইসলামসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জনি বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীতে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালক হাসপাতালে ভর্তি রয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সড়ক দূর্ঘটনায় ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এর মৃত্যু

আপডেট সময় ০৭:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩