ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সৌদিতে গৃহকর্মী নিয়োগে নতুন আইন

প্রবাসী গৃহকর্মী এবং তাদের নিয়োগ সংস্থাগুলোর জন্য নতুন আইন পাস করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বিভিন্ন দেশ থেকে সৌদিতে গিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া শ্রমিকদের অধিকারের বিষয়টিকে প্রধান্য দিয়েই জারি করা হয়েছে এই আইন।

নতুন আইন অনুযায়ী, কোনো মালিক বা নিয়োগকর্তার বিরুদ্ধে যদি তার গৃহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও নিপীড়নের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে যে নিয়োগ সংস্থার মাধ্যমে ওই গৃহকর্মী চাকরি পেয়েছেন- সেই সংস্থাকে কমপেক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল) জরিমানা গুনতে হবে। এছাড়া ওই সংস্থার কর্মকাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞাও দিতে পারবেন আদালত।

অন্যদিকে, যদি কোনো গৃহকর্মীর বিরুদ্ধে চুক্তিভঙ্গ, মালিকের সম্পত্তি ও পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি সাধনের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে ওই গৃহকর্মীকে সর্বোচ্চ ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল) জরিমানা ও সৌদি আরবে কাজের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে।

বস্তুত, সৌদি আরবের গৃহকর্মীদের প্রায় সবাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার দরিদ্র বিভিন্ন দেশ থেকে অভিবাসী হিসেবে যান। এই অভিবাসীদের ৯০ শতাংশেরও বেশি নারী।

সৌদিতে গৃহকর্মীদের নির্যাতন ও বঞ্চনা প্রায় নিয়মিত একটি ঘটনা। নির্যাতন-বঞ্চনার শিকার হয়ে প্রতি বছরই দেশটি থেকে অনেক গৃহকর্মী নিজ দেশে ফিরে যান। অনেকের মৃত্যুও হয় মালিক ও তার আত্মীয়দের নির্যাতনের কারণে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সৌদিতে গৃহকর্মী নিয়োগে নতুন আইন

আপডেট সময় ০৭:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩