ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি অর্থদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। রায়ের পরপরই তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নেওয়া হচ্ছিল।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রায়ের সময় ইমরান খান ও তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে। তাকে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কোনো পদে থাকার অযোগ্য ঘোষণা করা হয়। তবে, ইমরান খান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩