ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরুর রেকর্ড, বাৎসরিক আয় ১৫২ কোটি টাকা

মদ বিক্রির নতুন রেকর্ড গড়েছে দেশি মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং কোম্পানি। ২০২২-২৩ অর্থবছরে ৫৭ লাখ ৭৩ হাজার প্রুফ লিটার মদ বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। যার মূল্য ৪৩৮ কোটি ৯১ লাখ টাকা। এতে কোম্পানির আয় হয়েছে ১৫২ কোটি টাকা। এটি কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। এর আগে ২০২১-২২ অর্থবছরে ৪৯ লাখ ৬৭ হাজার লিটার মদ বিক্রি করেছিল কেরুর ডিস্টিলারি ইউনিট।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কেরু অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশাররফ হোসেন। দেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং। চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিষ্ঠানটির কারখানা।

মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে ৫৭ লাখ ৭৩ হাজার প্রুফ লিটার মদ বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় আট লাখ প্রুফ লিটার বেশি। এবার রাজস্ব জমা দিয়েছি ১৪৫ কোটি ৫০ লাখ টাকা। গত বছর ৪৯ লাখ ৬৭ হাজার লিটার বিক্রি হয়েছিল। এর মধ্যে ১৬ লাখ ৪২ হাজার ৬১৯ লিটার বিলেতি ও ৩২ লাখ ৮০ হাজার ২২০ লিটার বাংলা মদ।’

কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিট ৯টি ব্র্যান্ডের মদ তৈরি করে কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, কেরুর মোট চারটি ইউনিট রয়েছে। সেগুলো হলো চিনিকল, ডিস্টিলারি, বাণিজ্যিক খামার ও জৈব সার।

ডিস্টিলারি ও বাণিজ্যিক খামার ছাড়া বাকি দুই ইউনিটে প্রতি বছর লোকসান গুনতে হয় জানিয়ে এমডি মোশাররফ হোসেন বলেন, ‘সবচেয়ে বেশি লাভ দেখিয়েছে ডিস্টিলারি ও খামার ইউনিট। দুই ইউনিটের লোকসান ডিস্টিলারি ইউনিট থেকে পূরণ করা হয়। ফলে লোকসান পুষিয়ে কেরুর আয় থাকবে ৮০ কোটি টাকার মতো।’

চিনিকলে উৎপাদন বাড়াতে আখ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘আখ উৎপাদন বাড়াতে আমরা নিয়মিত কাজ করছি। কৃষকদের আখ চাষে আগ্রহী করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আখের দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ডিস্টিলারি ও চিনিকল ইউনিট আধুনিকায়নের কাজ চলছে।’

দেশের লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোংয়ের কারখানা চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত

কোম্পানির দেওয়া তথ্যমতে, কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিট ৯টি ব্র্যান্ডের মদ তৈরি করে। প্রতি মাসে প্রায় ২১ হাজার কেসের বেশি মদ বিক্রি করছে। প্রতিষ্ঠানটি ১৭৫ মিলিলিটার, ৩৭৫ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের বোতলে বিভিন্ন ধরনের মদ বাজারজাত করছে। একটি কেসে ৭৫০ মিলিলিটারের ১২টি, ৩৭৫ মিলিলিটারের ২৪টি এবং ১৭৫ মিলিলিটারের ৪৮টি বোতল থাকে।

মোশাররফ হোসেন আরও বলেন, ‘আমাদের কারখানা আরও বেশি উৎপাদনে সক্ষম। তাই ১০২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মদ উৎপাদন কাজ চলমান। এখানে অ্যালকোহলের পাশাপাশি ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, সার, চিনি ও গুড়ের মতো অন্যান্য পণ্য উৎপাদন করা হয়।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরুর রেকর্ড, বাৎসরিক আয় ১৫২ কোটি টাকা

আপডেট সময় ০২:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩