ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টিপাতের এ প্রবণতা আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে শুক্রবার (১১ আগস্ট) থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং তা ১৪ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৬১ মিলিমিটার।

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীতে আজও সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। সকালের দিকে রাজধানীর অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে দেশের ১০৯টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৪টিতে নদীর পানি সমতল বেড়েছে, ৫২টি স্টেশনে পানি সমতল হ্রাস পেয়েছে। তিনটি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি সমতল কমছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

আপডেট সময় ০৪:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩