ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামী আটক

মাদারীপুরে যৌতুকের টাকা না দেওয়ায় শান্তা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট)  রাতে মাদারীপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শান্তা আক্তার মধ্যে পাঁচখোলা এলাকার ইলিয়াস হাওলাদারের মেয়ে ও নাঈম সরদারের স্ত্রী। এ ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদরের মধ্য পাঁচখোলা এলাকার ইলিয়াস হাওলাদারের মেয়ে শান্তা আক্তার ও পার্শ্ববর্তী জাজিলা এলাকার রিপন সরদারের ছেলে নাঈম সরদারের মধ্যে দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্ক থাকায় উভয় পরিবারের লোকজন মিলে পারিবারিকভাবে চার মাস আগে দুই লাখ টাকা যৌতুকে তাদের বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছে নাঈম। কয়েকবার মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় তাকে। কিন্তু তিনি প্রায়ই শান্তাকে মারধর করতেন।

এদিকে গত বৃহস্পতিবার রাতে শান্তার শ্বশুর রিপন সরদারকে বিদেশে পাঠানোর কথা বলে নাঈম আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অনীহা প্রকাশ করলে স্বামী  ও তার পরিবারের লোকজন মিলে শ্বাসরোধ করে হত্যার পর মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে পালানোর সময়  পুলিশ হাসপাতাল থেকে নাঈমকে আটক করে।

নিহতের নানি মায়া বেগম বলেন, আমরা বিয়ের সময় তাদেরকে দুই লাখ টাকা দিয়েছি। পরে আমার নাতি জামাই তার বাবা বিদেশি যাবে বলে নাতনির কাছে আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। নাতনি শান্তা বলেছে তার স্বামী নাঈম বিদেশি গেলে টাকা এনে দেবে। কিন্তু তার শ্বশুর বিদেশে গেলে টাকা এনে দিতে পারবে না। এ কথা বলায় তার শ্বশুরবাড়ির লোকজন আমার নাতনিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।

নিহতের বাবা ইলিয়াস হাওলাদার বলেন, যারা মানুষ মারে তারা মানুষ না, তারা পশু। যারা আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরর্ত চিকিৎসক মো. শিহাব আহমেদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া যাচ্ছে।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন,
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০৪:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩