ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

এখন ভিসা ছাড়াই যাওয়া যাবে স্বপ্নের কানাডা

ভিসা ছাড়াই কানাডায় প্রবেশের ক্ষেত্রে নতুন ঘোষণা দিয়েছেন কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার। মঙ্গলবার (৬ জুন) মেনিটোবা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন ফ্রেজার জানান, এখন থেকে ভিসা ছাড়া ‘বিমানযোগে’ কানাডায় আরও ১৩ দেশের নাগরিকরা আসতে পারবেন। আগে প্রায় ৫০টি দেশের নাগরিকরা এ সুবিধা পেতেন। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ১৩টি দেশ।

কানাডায় প্রবেশের ক্ষেত্রে যে টেম্পরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসা প্রয়োজন— এই ১৩টি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

দেশগুলো হলো— ফিলিপাইন * মরক্কো * পানামা * এন্টিগা অ্যান্ড বারবুডা * সেন্ট কিটস অ্যান্ড নেভিস * সেন্ট লুসিয়া * সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস * ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো * আর্জেন্টিনা * কোস্টারিকা * উরুগুয়ে * সেশেলস * থাইল্যান্ড

ভিসা ছাড়া প্রবেশের শর্ত : যে ১৩টি দেশের কথা বলা হয়েছে, এ দেশগুলোর সব নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা গত ১০ বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে তারাই সুবিধাটি ভোগ করতে পারবেন।

মন্ত্রী সিন ফ্রেজার জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজলভ্য ও দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের এ সুবিধা দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্রাজিলেও এ ধরনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যেটির ফলাফল ইতিবাচক ছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

এখন ভিসা ছাড়াই যাওয়া যাবে স্বপ্নের কানাডা

আপডেট সময় ০৮:০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩