ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করছি

ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লড়াই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর শুধু একটা দিবস নয়। এটা ছিল ৭১-এর স্বাধীনতাযুদ্ধ পরবর্তী স্বার্বভৌমত্ব সুসংহত করবার দিন। দেশের শত্রুদের পরাজিত করে সেদিন দেশপ্রেমিক সৈনিক-জনতা পুনরায় বাংলাদেশকে রক্ষা করেছিল। তারই ধারবাহিকতায় ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলবার জন্য মুক্ত অর্থনীতির ধারা শুরু হয়েছিল। শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।

তিনি বলেন, গণতন্ত্রকে ফিরে পাওয়া, ভোটের অধিকার ফিরে পাওয়া, একটা মুক্ত সমাজ সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলবার জন্য আমরা লড়াই করছি। আমরা এই লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো। আমরা গণতন্ত্রকে মুক্ত করবো, দেশনেত্রীকে মুক্ত করবো, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, একই সঙ্গে দেশের সব মানুষকে মুক্ত করে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।

এর আগে মাজারে ফুল দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান প্রমুখ।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করছি

আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২