ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ইউএনও’র বিরুদ্ধে দুটি মৎস্য সমিতির নিকট থেকে খাজনা নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হিংগার বিল নামের জলমহাল ইজারা দিয়ে দুই সমিতির নিকট থেকে খাজনা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে রবিবার ১২ টায় বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হিংগার বিল নামক মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা।

জানা যায়, ধর্মপাশা উপজেলার অনুর্ধ ২০ একর আয়তন বিশিষ্ট হিংগার বিল জলমহালটি ১৪৩০ বাংলাসন হতে ১৪৩২ বাংলা সন পর্যন্ত ইজারা নেয়ার জন্য হিংরা বিল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ আবেদন করে।
আবেদনের প্রেক্ষিতে উপজেলা জলমহাল ব্যাবস্থাপনা কমিটি যাচাই বাছাই করে সমিতির নিবন্ধনের কাগজপত্র, সমিতির ঘর ও জলমহালের তীরবর্তী হিসেবে হিংরা বিল মৎস্যজীবি সমবায় সমিতি যোগ্যতার দিক দিয়ে প্রথম স্থান লাভ করে। পরে উক্ত সমিতির অনুকূলে হিংগার বিল জলমহালটি ইজারা প্রদান করা হয়। যথারীতি উক্ত সমিতির নিকট থেকে খাজনা আদায় করা হয়। আবেদনকারী অন্য দুই সমিতির মধ্যে যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ২ য় ও সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ৩ য় স্থান লাভ করে।

পরে যোগ্যতার দিক দিয়ে ৩য় স্থান অধিকারী সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ উক্ত জলমহাল ইজারা পাওয়ার জন্য জেলাপ্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ বরাবর আপিল করে।

আপিল করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার একক রিপোর্টের ভিত্তিতে সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে হিংগারবিল জলমহালের খাজনা নেয়ার নির্দেশ দেন জেলাপ্রশাসকের কার্যালয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল করার পর আমার(ইউএনওর)একক তদন্ত রিপোর্টের ভিত্তিতে সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে হিংগার বিল জলমহালের খাজনা নেয়ার নির্দেশ আসে জেলাপ্রশাসকের কার্যালয় থেকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ইউএনও’র বিরুদ্ধে দুটি মৎস্য সমিতির নিকট থেকে খাজনা নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩