ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

কেন্দুয়ায় টাকার ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন অটোরিকসা চালক

নেত্রকোনার কেন্দুয়ার আরিফুল ইসলাম অটোরিকশা চালান। অভাব থাকলেও কখনো লোভ পেয়ে বসেনি তাকে। সংসার চালানো কঠিন হলেও তিনি সৎ। এবার এক যাত্রীর রেখে যাওয়া ৪৩ হাজার টাকার ব্যাগ ফেরত দেন অটোরিকশা চালক আরিফুল। সোমবার (২১ আগস্ট) সকালে গৌরীপুর-ডুমদি সড়কের সাকরা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আরিফুল কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলাল গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে।

আরিফুল ইসলাম বলেন, সোমবার (২১ আগস্ট) সকালে আমার অটোরিকশায় করে গৌরীপুর থেকে ডুমডি এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি। পথে সাকরা বাজারের কাছে টাকার ব্যাগ রেখেই অটোরিকশা থেকে নেমে চলে যান তিনি। পরে সিটের ওপর একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি আমার হেফাজতে রাখি। একপর্যায়ে ব্যাগটি খুলে নগদ টাকা দেখতে পাই। পরে গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগের কাছে টাকার ব্যাগটি জমা দেই।

টাকার ব্যাগ ফেরত দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমি অটোরিকশা চালিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করি। ব্যাগটি পাওয়ার পর দেখি ভেতরে অনেক টাকা। অন্যের টাকার প্রতি আমার লোভ নেই। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন সেভাবেই আমি খুশি।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্যাগটির মালিক গোলাম মোস্তফা বলেন, অসাবধানতাবশত অটোরিকশায় সোমবার সকালে টাকার ব্যাগটি রেখে ডুমদি আত্মীয়ের বাড়িতে চলে যাই। অনেক খুঁজেও ব্যাগটির খোঁজ পাচ্ছিলাম না। অটোরিকশাচালক আমাকে ফোন করে জানালে আমি গড়াডোবা ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগের সহযোগিতায় নগদ ৪৩ হাজার টাকা নিয়ে যাই।

তিনি আরো বলেন, পৃথিবীতে এখনো ভালো ও সৎ মানুষ আছে, আরিফুল তার বড় প্রমাণ।’

গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, আরিফুল ইসলাম সততার যে দৃষ্টান্ত রেখেছে তা বর্তমান সমাজে সত্যিই বিরল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

কেন্দুয়ায় টাকার ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন অটোরিকসা চালক

আপডেট সময় ১২:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩