ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ওসমানী মেডিকেলে ডাক্তার-নার্সদের হেনস্তা: প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ওসমানী মেডিকেলে ডাক্তার-নার্সদের হেনস্তা: প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করা হয়েছে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের ওপর হামলা এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা। সোমবার (২১ আগস্ট) রাত এ ঘোষণা করা হয়।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সোমবার বিকেলে হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে রোগীর স্বজনদের কথা কাটাকাটি হয়। এর জেরে রোগীর স্বজনরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেন। এ সময় চিকিৎসকরা দৌড়ে পার্শ্ববর্তী ওয়ার্ডে গিয়ে রক্ষা পান।

এদিকে, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করেছেন ওসমানী হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব। বিষয়টি নিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদের মোবাইলে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে মিড লেভেলের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহবুবর রহমান ভূঁইয়া জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সেবার জন্য মিড লেভেলে চিকিৎসক রাখা হয়েছে এবং দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সঙ্গে আলোচনায় বসে এর সমাধানের চেষ্টা চলবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ওসমানী মেডিকেলে ডাক্তার-নার্সদের হেনস্তা: প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় ০৭:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩