ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ওমরাহ পালনে বাংলাদেশীদের জন্য সুখবর দিল সৌদি সরকার

বুধবার দুপুরে সচিবালয়ে তৌফিক বিন ফাওজান আর-রাবিয়াহর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সভা শেষে  সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আর-রাবিয়াহ জানিয়েছেন বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে ওমরাহ হজ করতে পারবেন।  এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ হজ করতে পারবেন। শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চারদিন।

এছাড়া ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।

প্রতিমন্ত্রী বলেন, যারা হজ করতে যাবেন অথবা ওমরা করতে যাবেন কিংবা বেড়াতে যাবেন- তারা যদি আরও লোক সঙ্গেও নিয়ে যান, যারা অন্য জায়গায় বেড়াতে যাবেন কিন্তু সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে ওখানে থাকার ব্যবস্থা করতে ওনারা রাজি হয়েছেন। ওখানে ওমরা করে অন্য দেশে চলে যেতে পারবেন।

ট্রানজিটে গিয়ে ওমরা করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সৌদির প্রতিনিধি দল । ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়া-আসা, হজের খরচ কমানোর বিষয়গুলো উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সমাধান হবে। হজের কোটা বাড়ানোর ব্যাপারেও তারা বলেছেন। হজের খরচ কমানোর বিষয়টিও তারা দেখবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরা ভিসায় গিয়ে অন্য শহরেও তারা ঘুরতে পারবেন।

এদিকে, ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়ে গত ৮ আগস্ট টুইট করে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থি। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকায় আসেন সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আর-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ওমরাহ পালনে বাংলাদেশীদের জন্য সুখবর দিল সৌদি সরকার

আপডেট সময় ০৪:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩