ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বাড়ছেই, ভোগান্তি চরমে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের নিচু এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরের বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিওটি অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৩.৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতে নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, হালিশহর, ষোলশহর ও শুলকবহরসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী রাশেদুল আলম বলেন, শনিবার (২৬ আগস্ট) রাতে ভারী বৃষ্টি হয়েছে। তাতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মার্কেটে পানি ঢুকে পড়েছে। এতে করে দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।

বেসরকারি চাকরিজীবী সাফায়েত উল্লাহ বলেন, বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা হবে এটা নতুন কিছু নয়। আজও এর ব্যতিক্রম হয়নি। তবে আমাদের চাকরি তো আর বন্ধ নেই। যেভাবেই হোক কর্মস্থলে যেতে হচ্ছে।

এদিকে, ভারী বৃষ্টিপাতে রোববার ভোরে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর আইডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মো. সোহেল (৩৩) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত নিহত হয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বাড়ছেই, ভোগান্তি চরমে

আপডেট সময় ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩