ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সিলেটে স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (২৮ আগস্ট) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূইয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশিদা সঈদা খানম জানান, স্ত্রীর দায়ের করা মামলায় মানিকুল উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকুল পুলিশের পরিদর্শক পদে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন তার চিকিৎসক স্ত্রী ২০১৭ সালে এ মামলা দায়ের করেন। মানিকুল তার ১৮ বছরের চাকরি জীবনে ১৩ বার তিরষ্কৃত হয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা মানিকুল ইসলাম মিথ্যা তথ্য দিয়ে ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সিলেটের ওসমানী নগর এলাকার কানাডা প্রবাসী এক নারী চিকিৎসককে বিয়ে করেন। পরবর্তীতে মানিক তাকে কানাডা নিতে স্ত্রীর ওপর চাপ প্রয়োগ ও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৭ সালের ১৮ জুন তার স্ত্রী কানাডা থেকে দেশে আসেন। এ সময় মানিকুল পরিদর্শক পদে নবীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। স্ত্রীকে ওসমানী বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মানিক আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ছাড়া স্ত্রীকে মারধর করে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ৫ ভরি স্বর্ণালংকার ও ৫ হাজার কানাডিয়ান ডলার ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আদালতে মামলা করেন মানিকের স্ত্রী। পরবর্তীতে মামলাসহ বিভিন্ন অভিযোগে মানিক সাময়িক বরখাস্ত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সিলেটে স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আপডেট সময় ০৯:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩