ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বড়াইগ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) আলিমুল আল রাজি এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গড়মাটি এলাকার মো.আব্দুল বারির ছেলে মাহমুদুল হাসান মনন (২২) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের লালন মিয়ার ছেলে আবির হোসেন (২২)। তারা দুজন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।

তিনি জানান, বুধবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে মনন মোটরসাইকেলে আবিরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গড়মাটি রশিদ অটো রাইস মিল এলাকায় পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের (পাবনা ট ১১-০০৮৫) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির ও মনন ঘটনাস্থলেই মারা যান।

এসআই আলিমুল জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বড়াইগ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আপডেট সময় ১২:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩