ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশিসহ আটক ৩৬

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের দায়ে ২০ বাংলাদেশিসহ ৩৬ জনকে আটক করেছে দেশটির পুত্রজায়ার ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন। স্থানীয় সময় রবিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এক বিবৃতিতে এ তথ্য জানায়। আটক ব্যক্তিদের মধ্যে ২০ জন বাংলাদেশি এবং ১৯ থেকে ৪৫ বছর বয়সী ১৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

জেআইএম থেকে বলা হয়, গত ৩০ আগস্ট জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে দেশটির কোটা বাহরু এক্সপ্রেস বাস স্টেশন থেকে কুয়ালালামপুরগামী একটি বাসে উঠা ৩২ পুরুষ ও চার নারীসহ মোট ৩৬ জন বিদেশিকে কুয়ালালামপুরের বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

এ অভিযানে অপারেশন টিম ইস্ট কোস্ট হাইওয়েতে এসব বিদেশি নাগরিককে বহনকারী তিনটি পৃথক এক্সপ্রেস বাসকে ট্র্যাক করতে সক্ষম হয় এবং কুয়ালালামপুরের বাস টার্মিনাল টিবিএস পর্যন্ত বাসগুলোকে অনুসরণ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, আটক ব্যক্তিদের পাসপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, তাদের কারো পাসপোর্টে কোনো বৈধ ইমিগ্রেশন বিভাগের স্ট্যাম্প ছিল না। এমনকি দেশটিতে ঢোকার কোন ট্রাভেল ডকুমেন্ট ছিল না। এদের কয়েকজনের পাসপোর্টের অতীত রেকর্ডে দেখা গেছে, তারা মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত ছিলেন।

জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানিয়েছেন, মানবপাচার চক্রের সদস্যরা অবৈধ পথে চোরাচালানের আগে প্রতিবেশী দেশগুলো দিয়ে তাদের নিজ দেশ থেকে মালয়েশিয়ায় বিদেশিদের নিয়ে আসে। এরপর অভিবাসন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে গণপরিবহন ব্যবহার করে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিয়ে তাদের অবৈধভাবে কাজ দেয়া হয়।

মানবপাচার চক্রের সদস্যরা বিদেশিদের কাছে থেকে মালয়েশিয়ায় ঢোকার জন্য ১০ হাজার রিঙ্গিত করে নিয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর অধীনে অপরাধের সন্দেহে বিদেশিদের আটক করে তদন্তের জন্য সেলাঙ্গর রাজ্যের সেমেনাইহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশকালে বাংলাদেশিসহ আটক ৩৬

আপডেট সময় ০৬:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩