ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার ২

শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মমেনা বেগম (৫২) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। গ্রেপ্তাররা হলেন আতিক মিয়া (৩৫) ও তার সহযোগী হীরা মিয়া (৩৫)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত ৬ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার দমদমা কালিগঞ্জ এলাকার মমেনা দিনের বেলায় নিজ বাড়ির সামনে রাস্তার পাশে কাপড় শুকাতে দেন। পরে রাত ১০টার দিকে ওইসব কাপড় নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় কালিগঞ্জ উত্তরপাড়া-কান্দিপাড়া ব্রিজ এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় চালক আতিক মমেনার শরীরের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেয়। এ ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মমেনা। পরে ঘাতক আতিক ও তার সহযোগী হীরা মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান আরও জানান, ওই দুর্ঘটনায় স্থানীয় লোকজন গুরুতর আহত মমেনাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কতর্ব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। পরে একই দিন রাতে র‌্যাবের একটি অভিযানিক দল জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে আতিক ও তার সহযোগী হীরাকে গ্রেপ্তার করে। পরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞাপ্ততে উল্লেখ করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩