ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় —- দিরাইয়ে শ্যামল দত্ত

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন সাংবাদিকতা মহান পেশা, যে পেশা দেশ ও জাতির কল্যাণে আজীবন অবদান রেখে আসছে। তিনি ভাটির জনপদ দিরাই শাল্লাসহ সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে বলেন, যে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী বরেণ্য সাংবাদিক সালেহ চৌধুরী, শাহআব্দুল করিম, হাছান রাজা রাধারমন দত্তের জন্ম হয়েছে সে এলাকা কখনো অবহেলিত থাকতে পারেনা।

গত শুক্রবার বিকেলে উপজেলা গন মিলনায়তনে দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী৷

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত দিরাইয়ের গণমাধ্যম কর্মীদের জন্য প্রেসক্লাব ভবনসহ সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, সত্যকে তুলে ধরেন।

আমরা জানি মফস্বল সাংবাদিকতা খুবই কঠিন, অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয। তিনি মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন৷

প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবু হানিফ চৌধুরী এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা পারমিতা দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, পৌরমেয়র বিশ্বজিৎ রায়, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ , সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, দৈনিক যুগান্তর এর অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার দাস, সাংবাদিক সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আলো হেলাল,

দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফসহ জনপ্রতিনিধি, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধি। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, অর্থসম্পাদক প্রশান্ত তালুকদার, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, নির্বাহী সদস্য ইয়াহিয়া চৌধুরী, সদস্য একে কুদরত পাশা, তোফায়েল আহমেদ শাহজাহান সিরাজ, মোস্তাহার মিয়া মোস্তাক, ওবাইদুল হক, রুকনুজ্জামান জহুরী, মাইদুল ইসলাম সোহাগ, সুমন রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে অভিষেক উপলক্ষে প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং অতিথিদের কাছে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরিশেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় —- দিরাইয়ে শ্যামল দত্ত

আপডেট সময় ০৯:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩