ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস
বিচারপতি মানিকের উপর হামলা

বিএনপি নেতা হারুন সহ চারজন রিমান্ডে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাদী পক্ষের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুজন হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নি।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার বিকালে হারুন ও রফিককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের নিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হলো। এর আগে যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারাও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মী।

গত ২ নভেম্বর গাড়িতে যাওয়ার সময় নয়াপল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে হামলার শিকার হন বিচারপতি মানিক। হামলার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির একটি সমাবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপি কর্মীরাই হামলা চালায় বলে বিচারপতি মানিকের অভিযোগ।

হামলার ঘটনার পর বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা করেন।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিচারপতি মানিকের উপর হামলা

বিএনপি নেতা হারুন সহ চারজন রিমান্ডে

আপডেট সময় ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২