ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

এই শহরে

 

এই শহরে
দেলোয়ার হোসেন দিলু

মিষ্টি কথা থাকরে মনু মিষ্টি কথা থাক
তুমি আমি এই শহরে বৃষ্টি ভেজা কাক
এই শহরের অলিগলি যত পথের বাঁক
সবই চেনা চিনে সবাই জ্যান্ত পাখির ঝাঁক ।

সবুজ তো নাই এই শহরে ইট পাথরে সাঁটা
গোপনীয় সিসি টিভি খাম্বা জুড়ে আটা ।
রাস্ত জুড়ে খুড়াখুড়ি আটকে আছে জল
বৃষ্টি ছাড়া এই শহরে নামে যেথায় ঢল ।

এই শহরে চান্দা খুঁজে চা অলাদের কাছে
কে আর দেবে বেঘোরে প্রাণ কি আর বলার আছে
কেউ শুনে না কারো কথা সামনে পিছু চলা
কাজ না হলে আগ বাড়িয়ে যায় না কিছু বলা ।

রাস্তা ঘাটে যায় না চলা বুকে থাকে ডর
কখন জানি চিহ্ন হবে মুন্ড থেকে ধর
মায়া দয়া নাই তো দিলে নাই তো ভাল গুন
দিন দুপুরে এই শহরে মানুষ করে খুন ।

তুমি আমি এই শহরে উড়েই জুড়ে বসি
কি লাভ বলো নাক গলিয়ে করব ঘষাঘষি
কিন্তু ক্রোধের আগুন জ্বলে নিভে না রে আর
মনে হয় তো জ্বালিয়ে সব করিব ছারখার ।

বুকের তাজা রক্ত দিয়ে করছি স্বাধীন দেশ
বিদেশিদের চামচাগিরি হয়নি আজ ও শেষ
নিভে নারে ক্রোধের আগুন ঢালি যতই জল
পুড়ে মারুক সে আগুনে মীর জাফরের দল ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

এই শহরে

আপডেট সময় ০৯:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

 

এই শহরে
দেলোয়ার হোসেন দিলু

মিষ্টি কথা থাকরে মনু মিষ্টি কথা থাক
তুমি আমি এই শহরে বৃষ্টি ভেজা কাক
এই শহরের অলিগলি যত পথের বাঁক
সবই চেনা চিনে সবাই জ্যান্ত পাখির ঝাঁক ।

সবুজ তো নাই এই শহরে ইট পাথরে সাঁটা
গোপনীয় সিসি টিভি খাম্বা জুড়ে আটা ।
রাস্ত জুড়ে খুড়াখুড়ি আটকে আছে জল
বৃষ্টি ছাড়া এই শহরে নামে যেথায় ঢল ।

এই শহরে চান্দা খুঁজে চা অলাদের কাছে
কে আর দেবে বেঘোরে প্রাণ কি আর বলার আছে
কেউ শুনে না কারো কথা সামনে পিছু চলা
কাজ না হলে আগ বাড়িয়ে যায় না কিছু বলা ।

রাস্তা ঘাটে যায় না চলা বুকে থাকে ডর
কখন জানি চিহ্ন হবে মুন্ড থেকে ধর
মায়া দয়া নাই তো দিলে নাই তো ভাল গুন
দিন দুপুরে এই শহরে মানুষ করে খুন ।

তুমি আমি এই শহরে উড়েই জুড়ে বসি
কি লাভ বলো নাক গলিয়ে করব ঘষাঘষি
কিন্তু ক্রোধের আগুন জ্বলে নিভে না রে আর
মনে হয় তো জ্বালিয়ে সব করিব ছারখার ।

বুকের তাজা রক্ত দিয়ে করছি স্বাধীন দেশ
বিদেশিদের চামচাগিরি হয়নি আজ ও শেষ
নিভে নারে ক্রোধের আগুন ঢালি যতই জল
পুড়ে মারুক সে আগুনে মীর জাফরের দল ।