ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকানঘর, ১০ লক্ষ টাকার ক্ষতি

মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃশান্তিগঞ্জ(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার(২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে শাহ আলম স্টোর নামের একটি দোকানঘরে এই ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে গনিগঞ্জ বাজারের শাহ আলম স্টোরে হঠাৎ করেই আগুন লাগে। আগুন দেখে ব্যবসায়ী আগুন আগুন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানে থাকা মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়৷ এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

দোকানের মালিক শাহ আলম বলেন, এত বছর ধরে ব্যবসা করছি কখনো এমন ঘটনা ঘটেনি। আজ হঠাৎ করেই আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে৷ আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলাম৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ(ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করলেও এর আগেই ভয়াবহ আগুনে দোকানের অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কি কারণে আগুনের সুত্রপাত তা আমরা তদন্ত করছি৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকানঘর, ১০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় ০৬:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪