ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে জেলা প্রশাসককে আইনজীবী শিশির মনিরের চিঠি

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের পিআইসি গঠনের ক্ষেত্রে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ প্রসঙ্গে জেলা প্রশাসককে সতর্কতামূলক চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চিঠিতে শিশির মনির লেখেন, “বিগত সময়ে হাওর রক্ষা বাঁধের পিআইসি গঠনে কাবিটা নীতিমালা-২০১৭ পুরোপুরি অনুসরণ করা হয়নি। এ নিয়ে পত্র-পত্রিকায় অনেক অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে ২০২১ সালের ১২ মে দৈনিক কালের কণ্ঠ, ২০২৩ সালের ১২ মার্চ দৈনিক প্রথম আলো, ২০২৪ সালের ২৪ জানুয়ারি দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় হাওর রক্ষা বাঁধে অনিয়ম, দুর্নীতির সাথে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ জড়িত। প্রকাশিত সংবাদের মাধ্যমে আরো জানা যায় প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে সরকারি টাকা অপচয়, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, হাওরে জমি নেই এমন ব্যক্তিকে পিআইসি প্রদান করা হয়েছে। ৫ ই আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পর দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নীতিমালার বাহিরে কোন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকবেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় নীতিমালা লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো।”

মুঠোফোনে গণমাধ্যমকে চিঠির বিষয়ে সত্যতা নিশ্চিত করে শিশির মনির বলেন, ‘বিগত সময়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেইজন্য জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। পিআইসি গঠন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘হোয়াটসঅ্যাপ উনার একটি চিঠি পেয়েছি। যেখানে তিনি নীতিমালা অনুযায়ী কাজ করার কথা বলেছেন। আমার সেটিই অনুসরণ করছি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে জেলা প্রশাসককে আইনজীবী শিশির মনিরের চিঠি

আপডেট সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪