ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দিরাইয়ের আব্দুল আলীম হত্যা মামলার রায় ঘোষণা

বুধবার (৯ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১৯ বছর পূর্বে দায়েরকৃত আব্দুল আলীম হত্যা  মামলার রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে  সবজুল ইসলাম ও আইনজীবী নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আইনজীবীর সহোদর মইনুল হককে ১০ বছরের দণ্ড হয়েছে। সেই সাথে মামলা থেকে খালাশ প্রদান করা হয়েছে ৩৮ জনকে।  বিচারক শায়লা শারমিন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও দিরাই উপজেলার টংগর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে নুরুল ইসলামকে যাবজ্জীবন ও ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের দণ্ডাদেশ দেয়া হয়। ২য় আসামী একই গ্রামের মৃত আবদুল রহিমের ছেলে সবজুল ইসলামকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেয়া হয়। অপর দণ্ডপ্রাপ্ত আসামী ময়নুল হককে ১০ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেন বিচারক। রায় ঘোষণার সময় সবজুল ইসলাম ও ময়নুল হক পলাতক ছিলেন।

উল্লেখ্য যে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হন দিরাই উপজেলার টংগর গ্রামের জামিন খানের ছেলে আব্দুল আলীম। এ ঘটনায় নিহতের ভাই আজমল খান বাদী হয়ে পরদিন হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার ওসি সুভাষ চন্দ্র সাহা ৪১ জনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিরুদ্ধে আসামীপক্ষ অভিযোগ তুললে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে সিআইডি তদন্ত শেষে ৪১ জনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২৭ জানুয়ারি আদালতে সম্পূরক চার্জশীট দাখিল করে। বারবার তারিখ ধার্য্যরে পরও চার্জ গঠন না হওয়ায় বাদি পক্ষের রিটের প্রেক্ষিতে ২০১২ সালে মামলাটি সুনামগঞ্জ থেকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। সিলেট আদালতে ওই বছরের ১৪ মে ৪১ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বুধবার রায় ঘোষণা করা হয়।

বাদী পক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন জানান, মামলার প্রধান আসামী নুরুল ইসলামের বন্দুকের গুলিতে আব্দুল আলীম নিহত হয়ে ছিলেন। আদালতের রায়ে বাদীপক্ষ সঠিক বিচার পেয়েছেন।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দিরাইয়ের আব্দুল আলীম হত্যা মামলার রায় ঘোষণা

আপডেট সময় ১০:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২