ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৬২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে গোপন বৈঠকে থাকা সুনামগঞ্জের মধ্যনগরে ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কবির মিয়া ওরফে কবির খাঁকে  গ্রেফতার করেছে পুলিশ।
কবির মধ্যনগর উপজেলার মাছুয়াকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর মধ্যনগর উপজেলা সদরের  উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে থাকা তার ব্যাক্তিগত অফিস থেকে জেলা ছাত্রলীগের ওই সহ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।
এর পূর্বে মধ্যনগর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) বাদী হয়ে ১৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২০ আসামিসহ ৩৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন ।
বৃহস্পতিবার মধ্যনগর থানার ওসি সজীব রহমান  এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান , সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ওয়াসেভ আলভী তালুকদারের  বাসার পেছনে তার  অফিস কক্ষে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৫/৩৮ জন নেতাকর্মী দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রমকে ব্যহত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে অংশ হিসাবে মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য বুধবার দুপুরে গোপনে বৈঠক করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য গোপনে সমবেত হয়েছিলো এবং গোপন বৈঠক করে ।
ছাত্রলীগ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি

আপডেট সময় ০৭:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪