ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দিরাই দু পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১ আহত ২০ জন

  • আনোয়ার হোসাইন
  • আপডেট সময় ১২:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৬৫৬ বার পড়া হয়েছে

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের বন্দুকযুদ্ধে ১১ জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে সুমন বাহিনী ও তায়েফ বাহিনীর মধ্যে এ ঘটনাটি ঘটে। বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, দিরাই উপজেলার রাড়ইল গ্রামে আনু মিয়া চৌধুরী ও জসীম উদ্দিন চৌধুরীর লোকের সাথে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসব ঘটনায় দু’পক্ষে ডজনখানেক মামলা রয়েছে আদালতে।
এলাকাবাসী জানান, দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ ও সংঘর্ষের কারণে আনু মিয়ার পক্ষের তায়েফ ও জসীম উদ্দিনের পক্ষে সুমন নামের দুইজন দুটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে গ্রামে। তারা তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটি হলেই অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় আতংক ছড়ায়। দুই সপ্তাহ আগে একবার এভাবেই দুই বাহিনীর সংঘর্ষের খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু কোন অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার আনু মিয়ার পক্ষের দায়ের করা একটি অভিযোগের তদন্তে যায় দিরাই থানা পুলিশ। গ্রামবাসী জানান, মামলা তদন্ত শেষে পুলিশ গ্রাম থেকে ফেরার পর আনু মিয়ার পক্ষের তায়েফ তার বাহিনী নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় তায়েফ বাহিনীর বন্দুকধারীদের গুলি চালানোর একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে ভাইরাল হয়েছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), , ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২), মুর্শেদ চৌধুরী (৪২) ও জানে আলম চৌধুরী (২৪) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক গুলিবিদ্ধ ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। দুই গ্রুপের সংঘর্ষের ব্যাপারে একপক্ষ অপর পক্ষের লোকদের দায়ী করে বক্তব্য দিচ্ছেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত কুমার দাস বলেন, সংঘর্ষে আহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাড়ইল গ্রামের দুইপক্ষের সংঘর্ষ হয়। শুনেছি কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দিরাই দু পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১ আহত ২০ জন

আপডেট সময় ১২:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪