ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মুখে বললেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। ১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো সব পরিষ্কার হয়ে যাবে।

মন্ত্রী বলেন, পূর্বে হেফাজত ইসলামও এমন বলে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই ছাড়বে। কিন্তু রাতেই শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র ও আমন ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষের শঙ্কা উড়িয়ে দিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে এবার প্রচুর পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে। ফলে দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনো দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না। তবে ইউক্রেনের যুদ্ধ চলমান থাকলে মানুষের একটু কষ্ট হতে পারে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের বড় রপ্তানিকারক দেশ। তাদের যুদ্ধের প্রভাব হিসেবে প্রধানমন্ত্রী সবাইকে বারবার সতর্ক করছেন। বিশ্বের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস হিসেবে আমাদের সতর্ক হতে হবে।

স্থানীয় কৃষিখাত নিয়ে আব্দুর রাজ্জাক বলেন, চুয়াডাঙ্গার কৃষি হবে বাংলাদেশের মডেল। আধুনিক, উন্নত এবং কৃষকের জন্য লাভজনক কৃষি অর্থকারী কৃষি। ফলমূল, শাক সবজিতে বিপ্লব ঘটবে চুয়াডাঙ্গায়।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো হবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২