ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে।। দোয়ারাবাজারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ০৬:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৬০৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ):প্রতিনিধি
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো সব সময় মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার সদরে মংলারগাঁও গ্রামের যুবক আকাশ দাস কর্তৃক কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া পরিস্থিতি পর্যবেক্ষন ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির এই প্রতিনিধি দল।
এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানজুর আল মাতিন বলেন,
বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম সবার বাংলাদেশ। এদেশের মানুষের সম্পৃতির বন্ধন বিশ্বের অন্য সব দেশের তুলনায় ভিন্ন।
সেকারণে ভাই- ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহুর্তে সবচেয়ে জরুরি, এটা মনে রাখতে হবে৷ এদেশে আগেও কখনও ধর্ম বর্ণের ভেদাভেদ ছিলোনা ভবিষ্যতে ও থাকবেনা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলো অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্যই আমাদের একমাত্র হাতিয়ার।

দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় সংবাদ মাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। এরা আগেও দীর্ঘদিন সম্প্রতির সাথে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্দন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে, একজায়গায় জড়ো করছে, কারা জড়ো করে নিয়ে আসছে, এরা কারা। কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন। 
এই ঘটনার সাথে জড়িতদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ,চিকিৎসক এ্যাক্টিবিস্ট তাজনুবা জাবিনসহ প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্য,স্থানীয় সাংবাদিক ও উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে।। দোয়ারাবাজারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল

আপডেট সময় ০৬:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪