ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সম্পন্ন হলো আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠান

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ১০:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৬১৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ):প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রতিবারের মতো এবারো ব্যতিক্রমধর্মী কিড্স গ্রাজুয়েশন’র আয়োজন করেছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত আল মদিনা একাডেমির বার্ষিক মূল্যায়ন অভীক্ষার ফলাফল প্রকাশ ও কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক গ্রাজুয়েশন ক্যাপ পরিয়ে দেন অতিথিবৃন্দ। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের হাতে কলম উপহারসহ তুলে দেয়া হয় ফলাফল ফাইল।
কোষাধ্যক্ষ ইয়াকুব আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনটি নবম শ্রেনীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হাসান’র অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অতপর উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রফিকুর রহমান।
বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাসে অনুষ্ঠিত কিডস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত, প্রত্যেক ক্লাসের পৃথক পৃথক গ্রেজুয়েশন রেলী ও বিভিন্ন পরিবেশনা মুগ্ধতা ছড়ায়। উপস্থিত অতিথি, অভিভাবকগনসহ সকলেই উল্লসিত হন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস সঞ্চার করবে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে আল মদিনা একাডেমির এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, নিলুফা আক্তার, রুমেনা আক্তার, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, ফেরদাউস খানম বিউটি, হানিফা জান্নাত বুশরা, মাহমুদা বেগম মার্জিয়া, সাদিয়া বেগম, সালমান ফার্সি, মুজাম্মিল হোসাইন ও ইমরান হোসাইন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সম্পন্ন হলো আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠান

আপডেট সময় ১০:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪